২০০৯-১০ সালের প্রাথমিক শিক্ষক পদের প্রার্থীদের চাকুরির দাবিতে আমরণ অনশনের নবমদিন। গত রবিবার সন্ধ্যা থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আমরণ অনশন শুরু করেন চাকুরি প্রার্থীরা। তাদের দাবী যত দিন না প্রশাসন তাদের প্রতিশ্রুতি দেন তত দিন তারা তাদের সিদ্ধান্ত থেকে নরবেন না।
উল্লেখ্য, গত সাত বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করেন চাকুরি প্রার্থীরা, কিন্তু কোনো ফল হয়নি। তাই এবার তারা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার অনশন মঞ্চে চাকুরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে যান ফ্রেটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরাফত আলী সহ অন্যান্য সদস্যরা। তারা চাকুরি প্রার্থীদের পাশে থাকার আস্বাস দেন।
ফ্রেটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরাফত আলী জানান, সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০০৯—১০ সালের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। কিন্তু সেই নির্দেশের পরেও মালদা জেলায় প্রকাশ করা হয়নি চাকুরীর প্যানেল। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে আমরন অনশনে বসেছেন চাকুরী প্রার্থীরা। অনশনের নবমদিন চললেও হেলদোল নেই জেলা প্রশাসনের, ফলে তীব্র ধিক্কার জানান তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Abv-GRPVg_k